রাণীনগরে মেম্বার প্রার্থী রতনের নির্বাচনী পথসভা 

রাণীনগরে মেম্বার প্রার্থী রতনের নির্বাচনী পথসভা 
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে নওগাঁর রাণীনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বড়গাছা ইউপির ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রতন প্রাং নির্বাচনী পথসভা করেছেন।
বুধবার বিকেলে ওই ওয়ার্ডের প্রায় ৩ শতাধিক জনগণ নিয়ে আকনা বাজারে একত্রিত হন। সেখান থেকে পায়ে হেঁটে নির্বাচনী পথসভা শুরু করে ওই ওয়ার্ডের আকনা, বাঁশবাড়িয়া, পোঁয়াতাপাড়া সহ ওয়ার্ডের প্রতিটি পাড়ায় প্রদক্ষিণ করে। ওয়ার্ডের বিভিন্ন স্থানে পথসভায় জনগণের সাথে কুশল বিনিময় করেন তিনি।
এ সময় মেম্বার প্রার্থী রতন প্রাং বলেন, আমি আমার এই ওয়ার্ডের মানুষের সাথে দীর্ঘদিন থেকে মিশে আছি। জনগণের সুখে-দুখে পাশে থেকেছি। আমি নির্বাচিত হলে ৪ নং ওয়ার্ডকে মাদকমুক্ত, বাল্যবিবাহ মুক্ত করার চেষ্টা করব। এছাড়াও এই ওয়ার্ডের সেবামূলক কাজ সহ যেগুলো রাস্তাঘাট কালভার্টসহ যে সকল কাজ বাকি আছে সেগুলো করার চেষ্টা করব এবং সরকারি বরাদ্দ সাপেক্ষে সুষ্ট বন্টন করব।
তিনি বলেন, সর্বোপরি সরকারি যে সকল উন্নয়ন মূলক কাজ সেগুলো আমি আমার ওয়ার্ডের জনগণের দোরগোড়ায় পৌঁছে দেব। আমার এই ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি শতভাগ আশাবাদী ৪নংওয়ার্ডের জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।