রাণীনগরে বন্যা আশ্রয় কেন্দ্র ও ইউপি কমপ্লেক্স ভবনের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধিঃ জেলার রাণীনগরে মিরাটন ইউনিয়নের বড়খোল উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র এবং মিরাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী টেলি কনফারেন্স এর মাধ্যমে আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করেন। এসময় স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম সহ স্থাণীয় নেতা/কর্মী উপস্থিত ছিলেন । এর পর মিরাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনসহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ।

উক্ত পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন, গোনা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসনাত খান হাসান প্রমূখ।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।