সড়ক দুর্ঘটনায় আহত ভ্যান চালককে চিকিৎসা সহায়ত প্রদান করলো শ্রমিক সংগঠন

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৪ অক্টোবর’২০১৬: ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ভ্যান চালক তোতা ম-ল কে চিকিৎসা সহায়তা প্রদান করেছে উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

শুক্রবার সকালে সংগঠনের কার্যালয়ে তার হাতে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক ও রিক্সা-ভ্যান চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক, রিক্সা-ভ্যান শ্রমিক সংগঠনের সভাপতি তাহের আলী, সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খোকন দাস,কোষাধ্যক্ষ কালাচান বিশ্বাস, শ্রমিক নেতা গাজী আজিজুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য গত ০১/০৯/২০১৬ ইং তারিখে কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রামের মরহুম দীন আলী ম-লের ছেলে তোতা ম-ল মাগুরা জেলা শহরের কাঁচামাল হাটা রোডে এক দুর্ঘটনায় তা পা ভেঙ্গে যায়। আহত ওই শ্রমিককে ইতোপূর্বেও চিকিৎসা সহায়তা প্রদান করে সংগঠনটি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।