রাজারহাটে বাল্যবিয়ে, নারী নির্যাতন, অপহরণ ও মাদকসেবন প্রতিরোধে সচেতনতামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজারহাটে বাল্যবিয়ে, নারী নির্যাতন, অপহরণ ও মাদকসেবন প্রতিরোধে সচেতনতামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের রাজারহাটে বাল্যবিয়ে, নিরাপদ ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার, নারী নির্যাতন, অপহরণ  ও মাদকসেবন প্রতিরোধে সচেতনতামুলক মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে।
আজ ১১ অক্টোবর ২০২৩ইং বুধবার দুপুর ১টায় বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডাব্লিউএন) এর উদ্যাগে আব্দুল্লাহ্ সোহরাওয়ার্দ্দী অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন- রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, রাজারহাট থানার সেকেন্ড অফিসার আজমির হোসেন, এসআই রোজিনা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মোঃ মজিবর রহমান, ফরাদ আলী, রাজারহাট থানার পুলিশ সদস্য উম্মে কুলসুম, ইশরাত জাহান, জাসমিন, লাভলী, হাসনা, আফিয়াসহ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।