× Banner
সর্বশেষ
সীমান্তে পুশইন ইস্যুতে উত্তেজনা: একাধিক সীমান্তে শতাধিক মানুষকে ঘিরে জটিল পরিস্থিতি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ শুরু, ১৫ জুন বাজেট পাসের লক্ষ্য আজ ৭ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুন (২৩ জ্যৈষ্ঠ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে কালীগঞ্জে সড়কে একের পর এক দূর্ঘটনায় আহত -২৫; এগিয়ে আসেনি উপজেলা প্রশাসন বিপদ দেখেও ফিরে গেল ফায়ার সার্ভিস কালীগঞ্জে ইয়াবা ও কোরেক্স সিরাপসহ দুজন আটক নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

ডেস্ক

রাজাকারের তালিকায় শীর্ষে আওয়ামী লীগ আর চতুর্থ জামায়াতে ইসলামী -জামায়াত নেতা

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
রাজাকারের তালিকায় শীর্ষে আওয়ামী লীগ

বিগত সরকারের তৈরি করা রাজাকারের তালিকায় শীর্ষে ছিল আওয়ামী লীগ, দ্বিতীয়তে বিএনপি এবং তৃতীয়তে জাতীয় পার্টি। আর চতুর্থ অবস্থানে ছিল জামায়াতে ইসলামী। যেখানে মোট ৩৬ জনের নাম অন্তর্ভুক্ত ছিল। বলেছেন জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেলাওয়ার হোসেন। রাজাকারের তালিকায় শীর্ষে আওয়ামী লীগ

​মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ডে জামায়াতে ইসলামীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​দেলাওয়ার হোসেন বলেন, আমাদের একটি বিষয় নিয়ে বারবার গালি দেওয়া হয়— আমরা নাকি রাজাকারের দল। যারা এ কথা বলেন, তাদের উদ্দেশে বলতে চাই, বিগত সরকারের আমলে যখন বাংলাদেশে রাজাকারের তালিকা করা হয়, তখন সেই তালিকার শীর্ষে ছিল আওয়ামী লীগ, দ্বিতীয় অবস্থানে বিএনপি এবং তৃতীয় অবস্থানে জাতীয় পার্টি। সুতরাং এই তিনটি দলকে বাদ দিয়ে রাজাকার শব্দটি বলার কোনো সুযোগ নেই।

​তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পার হলেও আমরা কাঙ্ক্ষিতভাবে এগোতে পারিনি। স্বাধীনতা অর্জনের পরও দেশ এগিয়ে না যাওয়ার মূল কারণ দুর্নীতি।

ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকারও করেন তিনি।

​জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর এবং জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহম্মদসহ স্থানীয় নেতারা।


এ ক্যটাগরির আরো খবর..