রাজধানীতে ডিসি সম্মেলন শুরু

স্টাফ রিপোর্টার:  রাজধানীতে জেলা প্রশাসকদের (ডিসি) তিন দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের উদ্বোধন করেন।

উদ্বোধনের পর সচিবালয়ের মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে কর্ম-অধিবেশন শুরু হয়। সম্মেলনে ৫২টি মন্ত্রণালয় ও বিভাগ অংশ নিচ্ছে এবং মোট২২টি কর্ম-অধিবেশন অনুষ্ঠিত হবে।

গতকাল সোমবার মন্ত্রিপরিষদ সচিব শফিউলআলম জানান, এই সম্মেলনে মন্ত্রণালয়ভিত্তিক বিভিন্ন কর্ম-অধিবেশন থাকবে। মাঠপর্যায়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে সুবিধা-অসুবিধা ও চাহিদাগুলো তুলে ধরবেন জেলা প্রশাসকরা।সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা সরকারের নীতি, দর্শন ও প্রাধিকার সম্পর্কে নির্দেশনা গ্রহণ করবেন। মাঠপর্যায়ে সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে নীতি-নির্ধারণকারীদের অবহিত করবেন।

সম্মেলনের দ্বিতীয় দিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের উদ্দেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।