× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত

ACP
হালনাগাদ: শুক্রবার, ১ মে, ২০২৬
রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত

রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত হয়েছে।

শুক্রবার (১ মে) ভোর থেকে এ উপলক্ষে রাঙামাটি রাজবন বিহারসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে দিনব্যাপী নানা আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে পার্বত্য ভিক্ষুসংঘ, বাংলাদেশ এর উদ্যোগে রাঙামাটি শহরের প্রধান সড়কে এক বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদক্ষিণ করা হয়।

আজ থেকে আড়াই হাজার বছর আগে বৈশাখী পূর্ণিমা তিথিতে তথাগত ভগবান মহামানব গৌতম বুদ্ধ জন্ম, বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণ লাভ করেন। তাই প্রতিবছর ত্রিস্মৃতিবিজড়িত এ তিথিকে শুভ বুদ্ধপূর্ণিমা হিসাবে পালন করেন বৌদ্ধ সম্প্রদায়।

এ উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে বিভিন্ন বৌদ্ধ বিহারে দিনব্যাপী ধর্মীয় নানা কর্মসূচি পালিত হয়েছে। রাঙামাটি রাজবন বিহারে ভোরে কেক কাটা হয়। এরপর বুদ্ধ পতাকা সহকারে একটি ধর্মীয় শোভাযাত্রা বের করে রাজবন বিহার এলাকা প্রদক্ষিণ করা হয়। পরে ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, বুদ্ধপূজা, পিন্ডদান, বুদ্ধমূর্তিদান, পঞ্চশীল প্রার্থনা, শীল পালন, সংঘদান, অষ্টপরিষ্কারদান, হাজারবাতিদান, ধর্মীয় দেশনা অনুষ্ঠিত হয়। বিকালে সূত্রপাঠ ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের কর্মকর্তা ও সদস্যসহ অগণিত পুণ্যার্থীর সমাগম ঘটে। এ সময় রাজবন বিহার আবাসিক ভিক্ষুপ্রধান ভদন্ত প্রজ্ঞালংকার মহাথের, ভদন্ত জ্ঞানপ্রিয় মহাথেরসহ অন্য বৌদ্ধভিক্ষুরা উপস্থিত পুণ্যার্থীদের মাঝে ধর্মীয় দেশনা দেন।


এ ক্যটাগরির আরো খবর..