মুসলিমদের নিয়ে আয়াতুল্লাহ আলী খামেনির মন্তব্যে নিন্দা জানাল ভারত

মুসলিমদের নিয়ে আয়াতুল্লাহ আলী খামেনির মন্তব্যে নিন্দা জানাল ভারত

ইরানের রাজধানী তেহরানে ধর্মীয় নেতাদের একটি সমাবেশে বক্তব্য দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেখানে তিনি ফিলিস্তিনের গাজা, ভারত ও মিয়ানমারে মুসলিমদের ‘দুর্দশা’ নিয়ে কথা বলেন। পরে ওই বক্তব্যের অংশ খামেনির এক্স অ্যাকাউন্টেও প্রকাশ করা হয়।

এক্সে খামেনির ওই পোস্টে বলা হয়, ‘মিয়ানমার, গাজা, ভারত অথবা অন্য কোনো স্থানে মুসলিমরা যে দুর্দশার মধ্যে রয়েছে, তার প্রতি যদি অমনোযোগী হয়ে পড়ি, তাহলে আমরা নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করতে পারি না।

ভারতে সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে আয়াতুল্লাহ আলী খামেনির মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এই প্রতিক্রিয়া জানিয়েছেন।

রণবীর জয়সোয়াল বলেছেন, ‘ইরানের সর্বোচ্চ নেতা ভারতের সংখ্যালঘুদের নিয়ে যে মন্তব্য করেছেন, তার তীব্র নিন্দা জানাই আমরা। এগুলো ভুল তথ্য এবং অগ্রহণযোগ্য। যেসব দেশ সংখ্যালঘুদের নিয়ে কথা বলছে—পরামর্শ দিচ্ছি তারা যেন অন্যদের নিয়ে পর্যবেক্ষণ দেওয়ার আগে নিজেদের কর্মকাণ্ডের দিকে নজর দেয়।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।