পঞ্চগড় চেম্বার নির্বাচনে বিজয়ী হলেন যারা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন(২০১৭-১৯) সম্পন্ন হয়েছে।
৩০শে অক্টোবর সোমবার পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টোডিয়ামে সদস্যদের গোপন ব্যালটে ভোট গ্রহনের মাধ্যমে দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। ভোট গ্রহন অনুষ্ঠানে ৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল দায়িত্ব পালন করেন।
১ হাজার ২৪ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৩০ জন প্রার্থী অংশ গ্রহন করেন। সদস্যদের ভোটে ১৫ জন পরিচালক নির্বাচিত হন।
পরিচালক পদে মো: আশরাফুল আলম পাটোয়ারী ও মো: আব্দুল হান্নান শেখ এর নেতৃত্বে ২ টি প্যানেল ভূক্ত হয়ে ভোট যুদ্ধে অংশ নেন। মো: আব্দুল হান্নান শেখ প্যানেল ১০ ও মো: আশরাফুল আলম পাটোয়ারী ৫ জন করে
পরিচালক নির্বাচিত হন।
মো: আশরাফুল আলম পাটোয়ারীর ব্যবাসায়ী ঐক্য পরিষদ প্যানেলে ৫ জন পরিচালক নির্বাচিত হন ১। মো: আশরাফুল আলম পাটোয়ারী ২। এটিএম কামরুজ্জামান (শাহানশাহ), ৩। মো: রেজাউল করিম রেজা, ৪। রেজাউল করিম শাহীন, ৫। কুদরত ই খুদা মিলন, এবং আব্দুল হান্নান শেখ এর জেলা সমন্বিত ব্যবসায়ি ঐক্যমত পরিষদ প্যানেলে ১০ জন পরিচালক নির্বাচিত হন। ১। আব্দুল হান্নান শেখ, ২। ইকবাল কায়সার মিন্টু, ৩। শরীফ হোসেন, ৪। মেহেদী হাসান খান(বাবলা), ৫। শহিদুল ইসলাম, ৬। আ: সামাদ পুলক , ৭। খাজিম উদ্দীন, ৮। মোতালেব হোসেন, ৯। হারুন উর রশিদ (বাবু), ১০। হারুর উর রশিদ সেলিম নির্বাচিত হন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।