মেহেরপুর পৌরসভা ও মেহেরপুর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে পৌরসভার জয়

মেহের আমজাদ,মেহেরপুর (২১-০৯-১৮):  উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে মেহেরপুর প্রেসক্লাব ও মেহেরপুর পৌরসভার জনপ্রতিনিধিদের নিয়ে হয়ে গেল প্রীতি ফুটবল ম্যাচ।

শুক্রবার বিকেলে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

খেলায় মেহেরপুর পৌরসভা ৪-১ গোলের ব্যবধানে মেহেরপুর প্রেসক্লাবকে পরাজিত করে। খেলার শুরুর ৫ মিনিটেই মেয়রের দেওয়া বাড়ানো বলে উজ্জ্বলের দেওয়া গোলে এগিয়ে যায় মেহেরপুর পৌর পরিষদ। এরপর দু’দলই আক্রমানাত্তক ফুটবল খেলতে থাকে। কিন্তু প্রথমার্দ্ধে আর কোন দলই গোলের দেখা পায়নি। বিরতির পর আরো আক্রমনের ধার বাড়াই বিজয়ী দল। খেলার শেষ মূহুর্তে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের ২ ও পানেল মেয়র শাহিনুর রহমান রিটনের ১ গোলে ব্যাবধান বাড়ায় তারা। খেলার অতিরিক্ত সময়ে প্রেসক্লাবের পক্ষে একমাত্র গোলটি করেন রাশেদুজ্জামান। পৌরসভাকে নেতৃত্ব দেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ও প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন। অন্যদিকে মেহেরপুর প্রেসক্লাবকে নেতৃত্ব দেন প্রেস ক্লাবের সভাপতি আলামিন হোসেন ও উপদেষ্ট তুহিন আরন্য।

দর্শকদের সারিকে সমৃদ্ধ করেছেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম পেরেশানসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেনী- পেশার মানুষ খেলাটি উপভোগ করেন। খেলাটি পরিচালনা করেন বুড়িপোতা ইউপি সদস্য লাল্টু।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।