রনি অন্যায়ের কাছে মাথা নত করেনা, তাকে দমিয়ে রাখা যাবেনা আন্দোলনে চট্টগ্রাম ছাত্রলীগ

রাজিব শর্মা, চট্টগ্রামঃ চট্টগ্রাম মহানগরের স্কুল ও কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেছেন, নুরুল আজিম রনি একটি আদর্শিক পাঠশালার নাম। সাবেক মেয়র চট্টলবীর প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর আদর্শিক পাঠশালায় প্রতিষ্ঠিত রনি কখনো অন্যায়ের কাছে মাথানত করেনি। তাই, একের পর এক ষড়যন্ত্রের চাপাকলে পিষ্ঠ তিনি। বক্তারা বলেন, যতই ষড়যন্ত্র আর ঝড় আসুক, কোন ধরনের ষড়যন্ত্র শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন থেকে নুরুল আজিম রনি’র অগ্রযাত্রাকে স্তব্ধ করতে পারবেনা ইনশাআল্লাহ।

মঙ্গলবার দুপুরে নুরুল আজিম রনি’র বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও রাজনৈতিক ষড়যন্ত্রের প্রতিবাদে নগরীর জেলা শিল্পকলা একাডেমী’র সামনে বিভিন্ন স্কুল ও কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে বক্তারা এসব কথা বলেন।

ছাত্রনেতা সাজ্জাদুল ইসলাম সোহাগ’র সভাপতিত্বে ও সাফায়েত ফাহিম’র সঞ্চালনায় মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন, মুসলিম হাই স্কুলের ছাত্র তানভীর হোসেন, আসিফ অনিক, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র মো. কাফী, মো. সজীব, কলেজিয়েট স্কুলের ছাত্র শেখ ফাহিম, শাহ্ ওয়ালিউল্লাহ ইন্সটিটিউট’র ছাত্র মুশফিক হায়দার, প্রবর্তক স্কুলের ছাত্র ধ্রুব ভট্টচার্য, রাহুল ভট্টচার্য, বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র এমরান ইমু, আইয়ুব বিবি সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র মো. রাসেল, পলিটেকনিক ইনষ্টিটিউট এর ছাত্র সাঈদ বিন আবদুল্লাহ ও লামা বাজার স্কুলের ছাত্র মো. সুমন।

এ সময় মানববন্ধন কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন সাবেক নগর ছাত্রলীগ নেতা খোরশেদ আহমেদ জুয়েল, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আলী রেজা পিন্টু, নগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি জনি, সাবেক ছাত্রলীগ নেতা তোসাদ্দেক নূর চৌধুরী তপু, উপ সম্পাদক আবদুল হালিম মিঠু, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য নাদিম উদ্দীন, আমিনুল করিম, আব্দুল্লাহ আল জোবায়ের হিমু, নগর ছাত্রলীগের উপ-সম্পাদক এম. আর হৃদয়।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগনেতা মনিরুল ইসলাম বলেন,রনি ভাই যখন প্রতিটি স্কুল কলেজ থেকে জামাত-শিবিরকে উৎখাত করতে শুরু করেন এবং শিক্ষা বানিজ্যের বিরুদ্ধে সোচ্চার হন প্রভাবশালী মহলকে উপেক্ষা করে শিক্ষার নামে চাঁদাবাজদের প্রতিরোধ শুরু করেন তখন থেকে তাকে রুখে দিতে নানান ষড়যন্ত্র হচ্ছে আর সে ষড়যন্ত্রের নতুন অধ্যায় হল রাশেদ মিয়া।

READ বেতনস্কেলে সহকারী শিক্ষকদের নবম গ্রেড করার দাবি

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ নেতা তোফায়েল আহমদ মামুন, আশেকুন নবী আশিক, সুলতান মাহমুদ ফয়সাল, শফিকুল ইসলাম শফিক, নুরুন্নবী সাহেদ, রফিক হোসেন পায়েল, আবদুল্লাহ আল আহাদ, তানভীর হাসান, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম, মনির ইসলাম, কমর উদ্দিন, খাদেমুল ইসলাম দূর্জয়, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা কাজী নাঈম, মায়মুন উদ্দিন মামুন, আনোয়ার পলাশ, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা খোরশেদ আলম, শাহজাদা চৌধুরী, আবু রায়হান রাব্বী, ১৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক মানিক, বাকলিয়া থানা ছাত্রলীগ নেতা ঐশিক পাল জিতু, ইনজামুল হক ইমু, জামালখান ওয়ার্ড ছাত্রলীগ নেতা জোবাইদুল আলম আশিক প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।