× Banner
সর্বশেষ
খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার – ড. মাহদী আমিন মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য – স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

রংপুরে যুবককে কুপিয়ে হত্যা

admin
হালনাগাদ: বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো:  রংপুরের গংগাচড়ায় জমা-জমি সংক্রান্ত বিরোধের জেরে শরিফ মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের ভারাটে খুনিরা।

মঙ্গলবার রাত ১০ টার দিকে গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারি ইউনিয়নের কাশিয়াবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। নিহত শরিফ মিয়া গঙ্গাচড়ার ইশোরকুল গ্রামের শহিদার রহমানের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শরিফ মিয়ার সাথে দীর্ঘ দিন ধরে সাড়ে ৩ একর জমি নিয়ে বিরোধ চলে আসছে একই এলাকার হড্ডু মজিদের ছেলে আব্দুস সালামের সাথে। এ নিয়ে উভয় পক্ষের একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। ইতিপূর্বে একাধিকবার সালাম স্থানীয় কিলার গ্রুপ রক্তের বাঁধন সংগঠনের মাধ্যমে লাঠিয়াল বাহিনী নিয়ে ওই জমি জবর দখলের চেষ্টা করার মামলা দায়ের করেন শরিফ। জমি দখলের চেষ্টা মামলায় হাজতবাস করেন কিলার গুপের সভাপতি রফিকুল।  সেখান থেকে জামিনে মুক্তি পেয়ে ২০/৩০ জনের একটি দল দেশী অস্ত্র নিয়ে মঙ্গলবার রাতে কাশিয়াবাড়ি বাজারের মতিনের চায়ের দোকানে শরিফকে একা পেয়ে এলোপাতারি কুপিয়ে হত্যা করে। এরপর হামলাকারীরা ওই মামলার স্বাক্ষী মানিকের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর করে ছটকে পড়ে।

খবর পেয়ে রাত ১১টার দিকে গঙ্গাচড়া থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন নেয়। পরে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানান, উক্ত রক্তের বাঁধন সংগঠনের ৬০জন সদস্য নিয়ে গঠিত রফিকুলের কিলার গ্রুপ। যাদের ভয়ে সর্বদায় ভিত থাকে এ জনপদ। নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, রক্তের বাঁধন পারে না এমন কোন কাজ নেই, প্রয়োজন শুধু টাকা। মামলার প্রস্তুতি চলছে উল্লেখ করে গংগাচড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিন্নাত আলী জানান, হামলাকারী রক্তের বাঁধন সংগঠনের লোকজনকে গ্রেফতারে পুলিশ কাজ করছে।

মৃতদেহটি বুধবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে গঙ্গাচড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..