রংপুরে পৌর নির্বাচনে নেই কোন তোড়জোর

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো :  রংপুরে পৌর নির্বাচনকে কেন্দ্র করে কোন প্রকার তোড়জোড় নেই মেয়র প্রার্থীদের। জেলায় মাত্র দুটি পৌরসভার মধ্যে একটি হারাগাছে সীমানা বিরোধের জন্য স্থগিত রয়েছে নির্বাচন। অপর দিকে বদরগঞ্জে ভোটারদের মাঝে নির্বাচনকে ঘিরে উৎসাহ দেখা গেলেও তোড়জোর নেই কোন প্রার্থীর।

এদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সম্ভাব্য মেয়র প্রার্থীর দলীয় প্রতিক প্রায় নিশ্চিত। তবে দলীয় প্রতীকে নির্বাচনকে স্বাগত জানিয়েছেন বিএনপি। বদরগঞ্জ পৌরসভার তিন বারের মেয়র উত্তম কুমার সাহা।

আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এবারও জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। মেয়র পদে দলের আরও একজনের নাম শোনা গেলেও মাঠে তৎপরতা নেই তার। দলীয়ভাবে নির্বাচনকে স্বাগত জানিয়ে বিএনপির দাবি, নির্বাচন সুষ্ঠু হলে শাসকদলের ভরাডুবি হবে। আর প্রার্থী চূড়ান্ত না হলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী জাতীয় পার্টির নেতাকর্মীরা। এদিকে নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মাঝেও চলছে নানা জল্পনা কল্পনা। পৌর নির্বাচনে এবার জমজমাট প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন পৌরসাসি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।