পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

রাজিব শর্মা, চট্টগ্রামঃ  সন্ত্রাসীদের হাতে পরিবহন শ্রমিক হত্যা, গুম,

অপহরণ, চাঁদাবাজি এবং জিম্মি দশা থেকে উদ্ধারের

দাবিতে রাঙ্গামাটি জেলায় সড়ক ও নৌযান মালিক-শ্রমিক

ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের পরিবহন

ধর্মঘট চলছে।

রবিবার সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু হয়েছে।

এর আগে গত ৫ মে শুক্রবার বিকেলে রাঙ্গামাটি

ট্রাক টার্মিনাল এলাকায় এক সংবাদ সম্মেলনের

মাধ্যমে এই ধর্মঘটের ডাক দেন ওই পরিবহনx

শ্রমিক সংগঠনের নেতারা।

ওই সংগঠনের নেতারা জানান, রাঙ্গামাটির সব রুটে বাস,

ট্রাক, মিনিবাস, মিনিট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস,

সিএনজি চালিত অটোরিকশাসহ সব ধরনের পণ্যবাহী

পরিবহনের মালিক ও চালকদের আঞ্চলিক সন্ত্রাসী

কর্তৃক হত্যা, গুম, অপহরণ, চাঁদাবাজি এবং জিম্মি দশা

থেকে উদ্ধারের দাবিতে রোববার থেকে

সড়ক ও নৌপথে অনির্দিষ্টকালের জন্য পরিবহন

ধর্মঘট পালন করা হবে।

এদিকে বিষয়টি নিয়ে শনিবার বিকেলে রাঙ্গামাটি

জেলা প্রশাসক কার্যালয়ে পরিবহন নেতাদের

সঙ্গে বৈঠকে বসেন রাঙ্গামাটি জেলা প্রশাসক

মো. মানজারুল মান্নান ও রাঙ্গামাটির পুলিশ সুপার সাঈদ

তারিকুর হাসান। বৈঠকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

পরিবহন নেতাদের বক্তব্যে পরিপ্রেক্ষিতে

তাদের দাবি পূরণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।