× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত কে বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১০২

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৫ মার্চ, ২০২০
ভারতে আক্রান্ত ১০২

ভারতে বিভিন্ন রাজ্য থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুসারে শনিবার মধ্যরাত পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১০০ ছুঁয়েছে। যদিও কেন্দ্রীয় সরকারের দেওয়া সরকারি তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত ৮৪ জন আক্রান্তের খবর জানানো হয়েছে।

 

এদিকে দেশের মধ্যে মহারাষ্ট্র থেকে সর্বাধিক করোনা সংক্রমণের ঘটনা সামনে এসেছে। শুক্রবার পর্যন্ত মহারাষ্ট্রে মোট ১৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। ২৪ ঘণ্টা যেতে না যেতেই শনিবার রাত পর্যন্ত সেই সংখ্যাটা এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ৩১। এছাড়া কেরালা থেকে মোট ২২ জনের করোনায় সংক্রামিত হওয়ার খবর মিলেছে।

মহারাষ্ট্র ছাড়াও এদিন রাজস্থান, তেলেঙ্গানা এবং কেরালা থেকে একজন করে নতুন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। প্রসঙ্গত, ভারতে মোট করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বর্তমানে ১০ জন সম্পূর্ণ সুস্থ এবং দুই জনের মৃত্যু হয়েছে। কর্নাটক এবং দিল্লিতে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। যদিও, বিশ্বব্যাপী বিস্তার করা করোনাকভাইরাসকে ‘বিপর্যয়’ হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।


এ ক্যটাগরির আরো খবর..