রংপুরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়া বৃদ্ধের মৃত্যু

রংপুরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়া বৃদ্ধের মৃত্যু

রংপুরে ফিড মিলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়া বৃদ্ধ মহির উদ্দিন লাইফ সার্পোটে থাকা অবস্থায় মারা গেছেন।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টায় তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে মারা যান তিনি। তার লাশ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

চিকিৎসক জানান, জোরে বাতাস প্রবাহিত হওয়ার কারণে মহিরের খাদ্যনালীর নিম্নাংশ মলাশয়ের সংযোগস্থল আঘাতপ্রাপ্ত হয়ে ছিড়ে যায়।

গত মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে নগরীর মাহিগঞ্জ জমজম ফিড মিলে শ্রমিক রশিদুল অপর শ্রমিক মহির উদ্দিনের শরীরে বাতাস দিয়ে ধুলোবালি পরিস্কারের সময় পায়ুপথে মেশিনের বাতাস ঢুকিয়ে দেয়। এতে তিনি অসুস্থ্য হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে পরিবারের সদস্যরা রশিদুলের শাস্তির দাবি জানালেও এখন পর্যন্ত কেউ থানায় মামলা দায়ের করেননি বলে জানা গেছে। এই ঘটনায় অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।