মারা গেলেন কালীগঞ্জের সিনিয়র সাংবাদিক আব্দুর রাজ্জাক

মারা গেলেন কালীগঞ্জের সিনিয়র সাংবাদিক আব্দুর রাজ্জাক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীঞ্জের প্রবীণ সাংবাদিক এবং মোবারকগঞ্জ চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বাস আব্দুর রাজ্জাক (৬২) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।

তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহষ্পতিবার দিবাগত রাতে মারা যান। সাংবাদিক আব্দুর রাজ্জাক দীর্র্ঘ ৪০ বছরের সাংবাদিকতার জীবনে, দৈনিক আজাদ, ইত্তেফাক, আজকের কাগজ, পূর্বাঞ্চাল, জন্মভূমিসহ বিভিন্ন পত্রিকায় কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। সর্বশেষ তিনি ঢাকা থেকে প্রকাশিত খোলাকাগজের কালীগঞ্জ প্রতিনিধি ছিলেন। তিনি মোবারকগঞ্জ চিনিকলের ভান্ডার কর্মকর্তা চাকুরি থেকে গত এক বছর আগে অবসরে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা সন্তান রেখে গেছেন। শুক্রবার বাদজুম্মা সরকারি নলডাঙ্গা ভূষন স্কুল মাঠে তার জানাজা শেষে আড়পাড়া কবর স্থানে মরহুরের দাফন সম্পন্ন হয়।

সাংবাদিক আব্দুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ঝিনাইদহ -৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী,কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাধারন সম্পাদক সাবজাল হোসেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।