রংপুরের ঠাকুরপাড়ায় নির্যাতিত সংখ্যালঘুদের পরিদর্শন করেন পূজা উদ্‌যাপন পরিষদ

বিশেষ প্রতিবেদকঃ  সাম্প্রতিককালে রংপুরের ঠাকুরপল্লীতে ঘটে যাওয়া সংখ্যালঘুদের বাড়ি-ঘর, উপাসনালয়ে হামলা, অগ্নিসংযোগ এর ঘটনা পরিদর্শন করেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ।

আজ ১৭ নভেম্বর ২০১৭, শুক্রবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের একটি প্রতিনিধি দল স্থানীয় নেতৃবৃন্দের সাথে পরিদর্শন করেন।

প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডি. এন. চ্যাটার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অঙ্কুরজিত সাহা নব, প্রচার সম্পাদক সাগর হালদার ও দপ্তর সম্পাদক বিপ্লব কুমার দে।

পরিদর্শনকালে রংপুর মহানগর পূজা কমিটির নেতা এ্যাড. রথীশ চন্দ্র ভৌমিক (বাবু সোনা) ও রত্না ঘোষ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ প্রত্যেক পরিবার ও হামলাকৃত মন্দির সংস্কারে আর্থিক সহায়তা প্রদান করেন। নেতৃবৃন্দ এ ঘটনা নিয়ে রংপুরের অতিরিক্ত জেলা মেজিস্ট্রেটের সাথে আলোচনা করেন এবং অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা প্রদান করবেন বলে আশ্বাস দেন।

নেতৃবৃন্দ বলেন, ফেইসবুকে ভুয়া পোষ্টিং দিয়ে যেসব দুর্বৃত্ত ধর্ম অবমাননার মিথ্যা জিগির তুলে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণœ করেছে, সম্প্রদায়ে সম্প্রদায়ে ঘৃণা বিদ্বেষ সৃষ্টির চেষ্টা করেছে অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে বিশেষ ক্ষমতা আইনের আওতায় দ্রুততম সময়ে বিচার করতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন, যে টিটু রায়কে গ্রেপ্তার করা হয়েছে ইতোপূর্বে সাম্প্রদায়িক অপশক্তি টিটু রায়ের স্ত্রী ও কন্যাকে নির্যাতন করেছেন। এর কেনো বিচার এখনো পাওয়া যায়নি। এলাকার ধর্মীয় সংখ্যালঘুরা শঙ্কার মধ্যদিয়ে দিন কাটাচ্ছে। নেতৃবৃন্দ সরকারের কাছে ব্যাপক সহায়তা কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।