বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: অনেকে মনে করছিল হয়ত অরকুটের মতো গুগল প্লাসও সোশ্যাল মিডিয়া থেকে চলে যাবে। অনেক ফিচারও তুলে নিয়েছিল গুগল কর্তৃপক্ষ।
তবে সেই আশঙ্কা দূর করে নতুন রূপে ফিরে এল। বিশেষজ্ঞদের মতে, ফেসবুকের থেকে গুগল প্লাসে আরও নতুনত্ব ফিচার রয়েছে। ফেসবুককে হারানোর ক্ষমতা রাখে, কিন্তু মানুষের কাছে কতখানি পৌঁছাতে পারবে তা নিয়ে দ্বন্দ্ব থেকেই যাচ্ছে।
গুগল প্রোডাক্ট ডিরেক্টর, লুক রোবেল্সকি জানান, ওয়েব, অ্যান্ড্রয়েড, অ্যাপেল যে কোনও প্ল্যাটফর্মে “মোর মোবাইল-ফ্রেন্ডলি”। শতবার চেষ্টা করেও হয়নি, তবে শেষ চেষ্টা করতে ক্ষতি কি? এই ভাবনায় কি ফের ফিরে এল গুগল প্লাস! এই বিষয় নিয়ে এখন চর্চিত চর্বণ সোশ্যাল মিডিয়ায়।