× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

বেনাপোল যশোর প্রতিনিধি

শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান

যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উলসী ‘জিয়ার খাল’ পুনঃখনন কার্যক্রমকে কেন্দ্র করে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টায় খালটি পরিদর্শনে আসেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। এ সময় তার সঙ্গে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মফিকুল হাসান তৃপ্তি বলেন, প্রায় ৫০ বছর পর পুনরায় এই ঐতিহাসিক খাল পুনঃখনন কার্যক্রম শুরু হতে যাচ্ছে, যা শার্শাবাসীর জন্য একটি যুগান্তকারী উদ্যোগ। তিনি জানান, আগামী ২৭ এপ্রিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ উপলক্ষে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই দেশে স্বনির্ভর কৃষি ব্যবস্থার যে যাত্রা শুরু হয়েছিল, তার অন্যতম দৃষ্টান্ত এই উলসী খাল খনন প্রকল্প। ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে কোদাল চালিয়ে এই প্রকল্পের সূচনা করেন। মূলত বেতনা নদীর জলাবদ্ধতা নিরসন এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এই খাল খনন করা হয়েছিল।
প্রকল্পটির বিশেষ দিক ছিল জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। সরকারি বড় বাজেটের পরিবর্তে স্থানীয় জনগণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খনন কাজে অংশ নেন। প্রতিদিন হাজার হাজার মানুষ—ছাত্র, শিক্ষক, কৃষক, দিনমজুর এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা এতে যুক্ত ছিলেন। মাত্র ছয় মাসে ৪.২ কিলোমিটার দীর্ঘ খালটির খনন কাজ সম্পন্ন হয়, যা ১৯৭৭ সালের এপ্রিল মাসে শেষ হয়।
এই প্রকল্প বাস্তবায়নের ফলে এলাকায় কৃষিতে ব্যাপক পরিবর্তন আসে। জলাবদ্ধতা দূর হয়ে প্রায় দুই লক্ষ হেক্টর জমিতে চাষাবাদের সুযোগ সৃষ্টি হয় এবং খাদ্য উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। প্রতিবছর অতিরিক্ত প্রায় ৩০ হাজার টন খাদ্য উৎপাদিত হতে থাকে, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরবর্তীতে এই সফলতা দেশব্যাপী খাল খনন কর্মসূচিকে উৎসাহিত করে।
তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে যাওয়ায় এলাকার কৃষি ব্যবস্থা আবারও সংকটে পড়ে। প্রতি বছর প্রায় দুই লক্ষ হেক্টর জমি বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, পুনঃখনন কার্যক্রম বাস্তবায়িত হলে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।
মফিকুল হাসান তৃপ্তি বলেন, খালটি পুনঃখনন হলে কৃষকরা আবারও স্বাচ্ছন্দ্যে চাষাবাদ করতে পারবেন এবং এলাকার অর্থনীতিতে নতুন গতি ফিরে আসবে। পাশাপাশি তারেক রহমানের আগমনকে ঘিরে শার্শা ও যশোর জেলায় একটি গণজোয়ার সৃষ্টি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন—বিএনপি নেতা আমিনুর রহমান নেদা, তাজউদ্দিন আহমেদ, আতাউর রহমান আতা, সাইদুজ্জামান, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমাদুল হক ইমদা, যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, আসাদুজ্জামান আসাদ, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, বদিউজ্জামান বোদি, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, আশরাফুজ্জামান মির্জা, , শহিদুল ইসলাম শহিদ, সাইফুল ইসলাম আসাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয় জনগণও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, দ্রুত খাল পুনঃখননের কাজ সম্পন্ন হলে এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে।


এ ক্যটাগরির আরো খবর..