যে ৬ খাবার ক্যানসার প্রতিরোধ করে

স্বাস্থ্য ডেস্ক: ক্যানসারকে যতই নিরাময়যোগ্য বলা হোক না কেন, ক্যানসারকে এখনো মারণব্যাধি হিসেবেই গণ্য করেন সবাই। তাই এর থেকে নিরাপদ থাকার জন্য কিছু সতর্কতা মেনে চললে আমাদেরই উপকার। বেশ কিছু খাবার রয়েছে, যেগুলোর পুষ্টি উপাদান ক্যানসারের বিরুদ্ধে শরীরে শক্তিশালী প্রতিরোধ তৈরি করে।

স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপটেন হোম রেমিডি জানিয়েছে ক্যানসার প্রতিরোধী খাবারগুলোর নাম।

. ব্রকলি

ব্রকলি খেলে ক্যানসারের ঝুঁকি প্রতিরোধ করা যায়। এর মধ্যে রয়েছে গ্লুকোসিনোলেটস, যা শরীরকে সুরক্ষিত রাখার এনজাইমগুলোকে বাড়ায়। রয়েছে সালফোরাপেন, এটি ক্যানসার তৈরিকারী রাসায়নিক পদার্থগুলো শরীর থেকে বের করে দেয়; ক্যানসার কোষ বৃদ্ধি প্রতিরোধ করে।

. গ্রিন টি

গ্রিন টি ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। গ্রিন টি-র মধ্যে থাকা উপাদানগুলো ক্যানসার কোষ তৈরি প্রতিরোধ করে। এটি ফ্রি র‍্যাডিকেল প্রতিরোধেও কাজ করে। প্রতিদিন তিন থেকে চার কাপ গ্রিন টি খাওয়া ক্যানসারের ঝুঁকি কমায়।

. টমেটো

রসালো এই ফলের মধ্যে রয়েছে লাইকোপেন। এই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টটি ক্যানসারের সঙ্গে লড়াই করে। লাইকোপেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কোষকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে সুরক্ষা দেয়।

. আদা

বিভিন্ন ধরনের ক্যানসার প্রতিরোধে আদা সাহায্য করে। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ক্যানসার কোষের বৃদ্ধি কমাতে কাজ করে। এটি জরায়ুমুখের ক্যানসার, প্রোস্টেট ক্যানসার, কোলরেক্টাল ক্যানসার, ফুসফুস ও ত্বকের ক্যানসার প্রতিরোধ করে। দিনে দুই থেকে তিন কাপ আদার চা খেতে পারেন। এ ছাড়া আদা রান্নাতেও ব্যবহার করতে পারেন।

. রসুন

রসুনের মধ্যে রয়েছে আরজিনাইন, ফ্লাবোনয়েডস, সেলেনিয়াম ইত্যাদি উপাদান। এগুলো ক্যানসারের ঝুঁকি কমায়। নিয়মিত রসুন খাওয়া ক্যানসার কোষের বৃদ্ধি কমাতে সাহায্য করে।

. আনার

রক্তস্বল্পতা প্রতিরোধে আনার বেশ চমৎকার একটি খাবার। এ ছাড়া এটি ক্যানসার প্রতিরোধেও কার্যকর। এর মধ্যে রয়েছে ভালো পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। রয়েছে ফ্লেবোনয়েড, ফেনল, ট্যানিন—এগুলো ক্যানসার কোষ প্রতিরোধ করে। এটি স্তন, কোলন, লিভার ও ত্বকের ক্যানসার প্রতিরোধ করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।