× Banner
সর্বশেষ
জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্পেনের ফুটবল জাদুতে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ, FIFA বিশ্বকাপ ২০২৬ শিরোপা লা রোজার ঘরে বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী

যেভাবে নীল দুনিয়ায় আসলেন সানি লিওন

admin
হালনাগাদ: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০১৭

বিনোদন ডেস্ক : এখনও বলিউডে নবীন অভিনেত্রী সাবেক পর্নোস্টার তারকা সানি লিওন। তবে স্বল্প সময়ে বলিউডেও হট ও হিট এই তারকা। এই পর্নো তারকা কীভাবে নীল দুনিয়া থেকে বেরিয়ে এসে বলিউডে পা রাখলেন? কেমন ছিল সেই জগতটা। নিশ্চয়ই জানতে আগ্রহী নীল সুন্দরী সকল ভক্তরা।

সাধারণত, নীল ছবির জগত এমন একটি জগত যেখানে স্বেচ্ছায় কখনও পা রাখেন না কেউই। বহু তরুণী ভাগ্যের দোষে নীল দুনিয়ায় ঢুকতে বাধ্য হন। তবে সানি লিওনের ক্ষেত্রে বিষয়টা একেবারেই ভিন্ন। কারো প্ররোচনা কিংবা কোনো পরিস্থিতির চাপে পরে নয়, নিজের ইচ্ছাতেই নীল দুনিয়ায় পা রেখেছিলেন তিনি। তাই এ জন্য কোনো আক্ষেপও নেই সানির।

সম্প্রতি নিজের সুপ্ত বাসনার কথা জানিয়ে সবাইকে আরও একবার চমকে দিলেন সানি। নিজে একটি নীল বিনোদনের প্রযোজনা সংস্থা খুলতে চান তিনি।

এ বিষয়ে সানি বলেন, ‘আমি এবার নিজস্ব একটি প্রযোজনা সংস্থা খুলতে চাই, যাতে নিজের ও অন্যদের চিত্রনাট্য নিয়ে পরিচালনা, প্রযোজনা করতে পারি। আর ব্যবসায়িক দিক থেকে যদি ভাবি তাহলে এ প্রকল্পটি অত্যন্ত যুক্তিযুক্ত।’

পর্নো ছবির জগত ছেড়ে বেরিয়ে আসা নিয়ে সানি বলেন, ২০১১ সালে একটি গুগল সার্চ কিভাবে তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। গুগল ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ তিনি দেখতে পান মুম্বাইয়ে বিগবস-এর প্রোডাকশন দল পর্নো ছবির অভিনেত্রী খুঁজছে অনুষ্ঠানের প্রতিযোগী হিসেবে। সেটা তার কাছে একটা স্বর্ণালী সুযোগ ছিল।

সবিস্তারে সানি বলেন, ‘আমি ও আমার স্বামী ড্যানিয়েল ওয়েবার বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিলাম বিনোদনের বাজার ধরতে গেলে বিগবস একটা ভাল প্ল্যাটফর্ম হতে পারে। ব্যস চলে এলাম ছোট পর্দায় বিগবসের প্রতিযোগী হিসেবে। এরপরেই ধীরে ধীরে রূপালি পর্দার নায়িকা হিসেবে পরিচিতি পেলাম।’

তবে সানি এখন পর্নো তারকা থেকে পুরোদস্তুর বলিউড অভিনেত্রী হতে চান। ফিরে তাকাতে চান না পেছনের সেই দিনগুলোতে। বলিউডেই তার ক্যারিয়ার হবে এমনটাই মনে করছেন এ অভিনেত্রী। সম্প্রতি এ অভিনেত্রী চলচ্চিত্রসহ ব্যস্ত আছেন বেশ কয়েকটি আইটেম গানে পারফর্ম নিয়ে।


এ ক্যটাগরির আরো খবর..