যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে যুব উন্নয়ন অধিদপ্তরের অভিনন্দন

করোনার এই দুঃসময়ে কখনো নিজ এলাকা টঙ্গী, গাজীপুর; কখনো জাতীয় ক্রীড়া পরিষদ বা যুব উন্নয়ন অধিদপ্তর, কখনো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ছোটাছুটি করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

সবই করোনায় অসহায় ক্রীড়াবিদ আর ক্রীড়াসংশ্লিষ্টদের জন্য। তাদের আর্থিক সহায়তা করেছেন। নিজ এলাকায় গরিব-দুস্থ অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা করেছেন। তার এ সকল মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা “করোনাযোদ্ধা” হিসেবে তাঁকে সম্মান জানিয়েছে।

এ ছাড়াও তিনি আমেরিকার জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি অব পিস কর্তৃক শান্তি প্রতিষ্ঠায় ২০২০-২০২১ ফেলো মনোনীত হয়েছেন। এই সনদ অর্জনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর।

আজ সচিবালয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের পক্ষে অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ আখতারুজ্জামান কবীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।

এ সময়ে যুব ও ক্রীড়া সচিব জনাব মোঃ আখতার হোসেন উপস্থিত ছিলেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মাননীয় মন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের অভিভাবক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর করোনা যোদ্ধা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি যুব উন্নয়ন অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে মাননীয় মন্ত্রীকে আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মনে করি, মন্ত্রী মহোদয়ের ভালো কাজের এ অনন্য স্বীকৃতি আমাদের সবাইকে ভালো কাজ করতে উৎসাহিত করবে। আমাদের মানবিক বোধ জাগ্রত হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।