যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো পুরো চোখ সফল প্রতিস্থাপন

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো পুরো চোখ সফল প্রতিস্থাপন

প্রথমবারের মতো পুরো চোখ প্রতিস্থাপনে সফল হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একদল চিকিৎসক। অ্যারন জেমস নামের ৪৬ বছর বয়সী এক পুরুষ রোগীর বাঁ চোখ প্রতিস্থাপন করেছেন চিকিৎসকেরা। চিকিৎসকেরা জানান, এক ব্যক্তি জেমসকে চোখ দান করেছেন। অস্ত্রোপচারে জেমসের অপটিক নার্ভ, রক্ত সঞ্চালনপ্রক্রিয়াসহ বাঁ চোখ ও মুখের কিছু অংশ প্রতিস্থাপন করা হয়।

চিকিৎসাজগতে এটিকে অনন্য একটি অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে প্রতিস্থাপনের পর ওই রোগী চোখে দেখতে পাবেন কি না, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিস্থাপন প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছেন চিকিৎসক এদুয়ার্দো রদ্রিগেজ। তিনি বলেন, এটা চিকিৎসাবিজ্ঞানে দারুণ একটি ঘটনা। প্রাণীর দেহে কিছু ক্ষেত্রে সফল হলেও এর আগে কোনো জীবিত মানুষের পুরো চোখ প্রতিস্থাপনের ঘটনা ঘটেনি।

২০২১ সালের জুনে যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছিলেন জেমস। প্রাণে বাঁচলেও বাঁ চোখে দৃষ্টিশক্তি হারান তিনি। সেই সঙ্গে বাঁ হাতের কনুই, নাক, ঠোঁট, সামনের দাঁত, গাল ও চিবুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে নিউইয়র্কের এনওয়াইইউ ল্যাঙ্গোন হেলথে ভর্তি করা হয় জেমসকে। এটি মুখমণ্ডল প্রতিস্থাপনের জন্য সুপরিচিত একটি হাসপাতাল। গত ২৭ মে সেখানে জেমসের চোখ প্রতিস্থাপনের অস্ত্রোপচার হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।