যারা একুশে পদক পাচ্ছেন

একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আজ বুধবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ফয়জুর রহমান ফারুকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ২০ ফেব্রুয়ারি বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। একুশে পদকপ্রাপ্তরা একটি সোনার মেডেল ও দুই লাখ টাকার চেক পাবেন।

এবার প্রয়াত সংগীতশিল্পী আজম খানসহ স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ২১ জন একুশে পদক পাচ্ছেন।

এবার যারা একুশে পদক পাচ্ছেন তারা হলেন- অধ্যাপক হালিমা খাতুন (ভাষা আন্দোলন, মরণোত্তর), অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু (ভাষা আন্দোলন), সুবীর নন্দী (শিল্পকলা, সংগীত), আজম খান (শিল্পকলা, সংগীত, মরণোত্তর), খায়রুল আনাম শাকিল (শিল্পকলা, সংগীত), লাকী ইনাম (শিল্পকলা, অভিনয়), সুবর্ণা মুস্তাফা (শিল্পকলা, অভিনয়), লিয়াকত আলী লাকী (শিল্পকলা, অভিনয়), সাইদা খানম (শিল্পকলা, আলোকচিত্র), জামাল উদ্দিন আহমেদ (শিল্পকলা, চারুকলা), ক্ষীতিন্দ্র চন্দ্র বৈশ্য (মুক্তিযুদ্ধ), ড. বিশ্বজিৎ ঘোষ (গবেষণা), ড. মাহবুবুল হক (গবেষণা), ড. প্রণব কুমার বড়ুয়া (শিক্ষা), রিজিয়া রহমান (ভাষা ও সাহিত্য), ইমদাদুল হক মিলন (ভাষা ও সাহিত্য), অসীম সাহা (ভাষা ও সাহিত্য), আনোয়ারা সৈয়দ হক (ভাষা ও সাহিত্য), মইনুল আহসান সাবের (ভাষা ও সাহিত্য), হরিশংকর জলদাস (ভাষা ও সাহিত্য)।

ট্যাগ অধ্যাপক হালিমা খাতুনঅভিনয়)অসীম সাহা (ভাষা ও সাহিত্য)অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুআজম খান (শিল্পকলাআনোয়ারা সৈয়দ হক (ভাষা ও সাহিত্য)আলোকচিত্র)ইমদাদুল হক মিলন (ভাষা ও সাহিত্য)একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিক্ষীতিন্দ্র চন্দ্র বৈশ্য (মুক্তিযুদ্ধ)খায়রুল আনাম শাকিল (শিল্পকলাচারুকলা)জামাল উদ্দিন আহমেদ (শিল্পকলাড. প্রণব কুমার বড়ুয়া (শিক্ষা)ড. বিশ্বজিৎ ঘোষ (গবেষণা)ড. মাহবুবুল হক (গবেষণা)মইনুল আহসান সাবের (ভাষা ও সাহিত্য)মরণোত্তর)যারা একুশে পদক পাচ্ছেনরিজিয়া রহমান (ভাষা ও সাহিত্য)লাকী ইনাম (শিল্পকলালিয়াকত আলী লাকী (শিল্পকলাসংগীতসংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়সাইদা খানম (শিল্পকলাসুবর্ণা মুস্তাফা (শিল্পকলাসুবীর নন্দীসুবীর নন্দী (শিল্পকলাহরিশংকর জলদাস (ভাষা ও সাহিত্য)

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।