ট্রলিকে সাইড দিতে গিয়ে যাত্রীবাহি বাস খাদে, আহত ১৫

কামরুজ্জামান শাহীন,ভোলাঃ ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর এলাকায় চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কে যাত্রবাহি বাস তাওয়াকাল মালবাহি একটি ট্রলিকে সাইড দিয়ে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ১৫ যাত্রী আহত হয়েছে।

আজ দুপুর পৌনে ২টার দিকে এওয়াজপুর ৮নং ওয়ার্ড এলাকার পাটওয়ারী বাড়ির সামনে চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুর পৌনে ২টার দিকে দক্ষিণ আইচা থেকে একটি যাত্রীবাহি বাস তাওয়াকাল চরফ্যাশন যাওয়ার সময় শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার পাটওয়ারী বাড়ির সামনে চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কে মালবাহি একটি ট্রলিকে সাইড দিয়ে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এ সময় স্থানীয়রা যাত্রীদের বাস থেকে উদ্ধার করার বড় ধরনের কোন দূর্ঘটনা ঘটে নাই। এতে বাসে থাকা ১৫ যাত্রী আহত হয়েছে। দূর্ঘটনা কথা শুনে সেখানে স্থানীয়দের সাথে উদ্ধার কাজে যোগ দেন চরফ্যাশন উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা। এবং ফারায় সার্ভিসের গাড়ীতে করে আহতদের চরফ্যাশন হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে ৫জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান। শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, শুনেছি একটি বাস খাদে পড়ে গেছে। কিন্তু হতাহতের কোন ঘটনা ঘটে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।