× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুগান্তরের জন্মদিন উদযাপন

admin
হালনাগাদ: বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১৭

যশোর অফিসঃ এসো নির্মল, এসো এসো নির্ভয়… শ্লোগানে বর্ণাঢ্য আয়োজনে যশোরে দৈনিক যুগান্তরের ১৮তম জন্মদিন উদযাপিত হয়েছে।

বুধবার বেলা ১২টায় প্রেসক্লাব যশোর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এরপর জন্মদিনের কেক কাটা ও মিষ্টি মুখের আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগান্তরের যশোর ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু বলেন, যুগান্তর মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গণতান্ত্রিক দেশ গঠনে ভূমিকা পালন করবে। মৌলবাদ, ধর্মান্ধগোষ্ঠীর সঙ্গে কখনো আপোস করবে না। সততা, নিষ্ঠার সঙ্গে দেশ ও জাতির কল্যাণে তৃণমূলের মানুষের কথা তুলে ধরবে।  দেশের জনগণের আশা আকাঙখার প্রতিফলন ঘটাতে অগ্রণী ভূমিকা পালন করবে। যুগান্তরের ১৮তম জন্মদিনে এমনটাই আমাদের প্রত্যাশা। যুগান্তর এগিয়ে যাবে অনেক দূরে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সহ-সভাপতি মনোতোষ বসু, আনোয়ারুল কবীর নান্টু, সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক এইচ আর তুহিন, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর শাখার সাবেক সভাপতি হারুন অর রশিদ, কবি ও সাংবাদিক ফখরে আলম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশীদ, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাভলু, দৈনিক কল্যাণ ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল ওয়াহাব মুকুল, যুগান্তর স্বজন সমাবেশ যশোরের সভাপতি মাহাবুবুর রহমান মজনু ও সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সেমিনার পরিষদ যশোরের সভাপতি মির্জা শামসুল আলম বিএফইউজে সাবেক যুগ্ম মহাসচিব ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, বিএফইউজে সদস্য প্রণব দাস, সাংবাদিক সাইফুল ইসলাম সজল, মনিরুল ইসলাম, আবদুল কাদের, যুগান্তরের অভয়নগর প্রতিনিধি এসএম ফারুক আহমেদ, মনিরামপুর প্রতিনিধি মোতাহার হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল, যুগান্তর স্বজন সমাবেশ ও মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশনের সদস্যবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..