যশোরে প্রতিপক্ষের হামলায় ১১ মামলার আসামি খুন ২জন আটক

যশোরে প্রতিপক্ষের হামলায় ১১ মামলার আসামি খুন ২জন আটক

স্টাফ রিপোর্টার, যশোর : যশোরে প্রতিপক্ষের হামলায় ১১ মামলার আসামি ইয়াছিন আরাফাত ওরফে হুজুর ইয়াসিন নামে এক যুবক খুন হয়েছে। আজ রাত ৮টার দিকে যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া এলাকার ব্রাদার্স ক্লাবের ভিতর এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কি কারণে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে তা জানাতে পারিনি পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালিয়ে হত্যার সাথে জড়িত ২জনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ।

নিহতের স্বজনরা জানান, যুবলীগের রাজনীতির সাথে জড়িত ইয়াসিন সন্ধ্যার পর বাড়ির পাশে ব্রাদার্স ক্লাবে বসে বন্ধুদের সাথে খেলা করছিল। এসময় মাঙ্কি টুপি পড়া ১০/১২জন যুবক ধারালো অস্ত্র ক্লাবে প্রবেশ করে এবং ইয়াসিনকে কুপিয়ে জখম করে। জখম অবস্থায় ক্লাবের বাইরে বের হলে হামলাকারী ফের তাকে কুপিয়ে জখম করে পালিয় যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রীর দাবি অন্যায়ের পথ ছেড়ে ভালো হওয়ায় তাকে খুন হতে হয়েছে।

যশোর ডিবি পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম জানান, বুধবার রাত ৮টার দিকে যশোর শহরের শংকরপুর চোপদারপাড়ায় ব্রাদার্স ক্লাবে ঢুকে ইয়াছিন আরাফাত ওরফে হুজুর ইয়াসিনকে কুপিয়ে হত্যা করা হয়। হামলায় ১০/১২জন মুখোশধারী দুর্বৃত্ত অংশ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ইয়াছিন হত্যার সাথে জড়িত আসামিরা আহত অস্থায় খুলনায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে। এরপর অভিযান চালিয়ে খুলনার শিরোমনি লিন্ডা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন যশোর শহরের বেজপাড়ার তোরাব আলীর ছেলে রানা ও রুবেল।

নিহত ইয়াসিন আরাফাত যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া এলাকার মনিরুজ্জামানের ছেলে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।