× Banner
সর্বশেষ
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা: ভারতের অবস্থান ও রাজনৈতিক মহলে নতুন জল্পনা চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে পরীক্ষা যথাসময়ে, প্রশ্ন ভুলের জন্য মিলবে পূর্ণ নম্বর দেশের ৫ অঞ্চলে সতর্কতা সংকেত, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা আজ বুধবার (১৫ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ জুলাই  বুধবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মাস্টারমাইন্ড দে লা ফুয়েন্তের ট্যাকটিক্সে কুপোকাত ফ্রান্স: দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতার আহ্বান এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার

যশোরে পৃথক সড়ক দুঘর্টনায় নিহত-৩

admin
হালনাগাদ: শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা-বাঁকড়া সড়কের বল্যা নামক স্থানে বালিভর্তি ট্রাকের ধাক্কায় দুই মহিলা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন সকিনা খাতুন নামে আরও এক মহিলা। তাকে যশোর আড়াইশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজন হলেন বল্যা গ্রামের আবুল কাশেমের স্ত্রী সখিনা খাতুন (৬০) ও দুখে মোড়লের স্ত্রী কোহিনুর বেগম (৬০)।

স্থানীয় শিওরদাহ ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, গতরাতে বল্যা গ্রামের কলোনিপাড়ায় মারা যাওয়া সুরত আলীর মরদেহ দেখে সকাল ৯টার দিকে ওই তিনজন বাড়ি ফিরছিলেন। পথে বালিভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুইজন। দুর্ঘটনার ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি ভাংচুর করেছে।

এদিকে সকাল ১১টার দিকে যশোর শহরের বারান্দিপাড়া এলাকায় পিকআপের ধাক্কায় এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরপরই এলাকাবাসী তাকে উদ্ধার করে যশোর আড়াইশ শয্যা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। নিহত বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..