যশোরে পাল্টপাল্টি শ্লীলতাহানির অভিযোগ, হাসপাতালে ২

যশোর অফিস:   যশোরে পাল্টাপাল্টি শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে। এ নিয়ে সৃষ্ট অপ্রীতিকর ঘটনায় সোহেল হোসেন (২০) নামে এক এক ডেন্টিং মিস্ত্রি মারপিটে গুরুতর আহত হয়েছেন।
আহত সোহেল ও তার তরুণী বোনকে (২২) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ওই তরুণী সেক্সুয়াল অ্যাসাল্ট হিসেবে হাসপাতালের খাতায় নথিভুক্ত হয়েছেন। এর আগে সোহেল স্থানীয় এক নারীর শ্লীলতাহানি করেন বলে পুলিশ অভিযোগ পেয়েছে।

ঘটনাটি ঘটছে শনিবার রাত সাড়ে দশটার দিকে শহরের বকচর করিম ফুয়েল পাম্পের পাশের বস্তিতে। আহত সোহেল ও তার বোন একই এলাকার আফসার আলীর ছেলে। খবর পেয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত ওসি আবুল বাশার, সদর ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর মতিউর রহমান ও পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর শিহাব হোসেন রাত ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালে যান। হাসপাতালে ভর্তি তরুণী বলেন, রাত সাড়ে দশটার দিকে আমি বাসায় ছিলাম।

এসময় একই এলকার শাহিনুর, শুকুর, শামিম, রকিসহ কয়েকজন আমাকে জোর করে উঠিয়ে মাঠের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা আমার কাপড়-চোপড় ছিড়ে ফেলে। শরীরের স্পর্শকাতর স্থানগুলোতেও হাত দেয়। এসময় চিৎকার শুনে ভাই সোহেল ছুটে এসে আমাকে রক্ষা করার চেষ্টা করে। দুবৃত্তরা তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয় লোকজন আমাকে ও সোহেলকে উদ্ধার করে রাত ১২টার দিকে হাসপাতালে ভর্তি করেন। জানতে চাইলে কোতয়ালী থানার ওসি (ভারপ্রাপ্ত) আবুল বাশার বলেন, খবর শুনে আমি হাসপাতালে এসেছি। এসআই শাহিনুর রহমানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।