× Banner
সর্বশেষ
মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার, যশোর

যশোরে অবরোধ সমর্থনে বিক্ষিপ্ত মিছিল কলেজ গেটে তালা, রাষ্ট্রযন্ত্র মেরামতের ব্যানার

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
যশোরে অবরোধ সমর্থনে বিক্ষিপ্ত মিছিল

বিএনপির দ্বিতীয় দফায় অবরোধ কর্মসূচির শেষ দিন আজ যশোরে বিক্ষিপ্তভাবে মিছিল, সড়কে টায়ার আগুন ও বিভিন্ন কলেজের গেটে তালা মেরে ব্যানার লাগিয়েছে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। তবে যশোরের বাস টার্মিনাল গুলো থেকে নির্ধারিত রুটে বাস ছেড়েছে। এদিকে সড়কে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ।

পরিবহন শ্রমিকরা জানান, স্বাভাবিক দিনের তুলনায় যাত্রী সংখ্যা কম হওয়ায় এক ঘন্টা পর পর তারা গাড়ি ছাড়ছেন। তাতেও খরচের টাকা তুলতে পারছেন না তারা।

এদিকে ভোরে যশোর বেনাপোল সড়ক, চৌগাছা সড়ক, যশোর-খুলনা মহাসড়কে অবরোধ কর্মসূচির অংশ হিসেবে মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। তারা শার্শায় মিছিলকালে সড়কের টায়ারে আগুন জ্বালিয়ে অবস্থান নেয়। এছাড়া ছাত্রদলের কর্মীরা যশোর সরকারি এমএম কলেজ, সরকারি সিটি কলেজ ও সরকারি পলিটেকনিক কলেজের গেটে তালা মেরে ব্যানার ঝুলিয়ে দেয়। ব্যানারে উল্লেখ করা হয়, রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।

ছাত্রদল এ সংক্রান্ত ছবি তাদের মিডিয়া গ্রুপে প্রচার করলেও কলেজগুলোতে গিয়ে তা পাওয়া যায়নি।

এ বিষয়ে সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার জানান, এরকম কোন ঘটনা ঘটেনি।

সরকারি সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর অমেলেন্দু বিশ্বাস জানান, আমার জানা নেই। আমি এখনই খোঁজ নিচ্ছি।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, আমাদের কাছে এমন কোন খবর নেই। তবে খোঁজ নিচ্ছি।

কিছুক্ষণ পরে আবার ফোন করে তিনি জানান, সব কলেজে পুলিশ সদস্য পাঠিয়েছিলাম কিন্তু কোথাও কিছু পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..