× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

যশোরের শার্শায় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

Kishori
হালনাগাদ: বুধবার, ১ মে, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরে শার্শায় এক শিক্ষক কর্তৃক পঞ্চম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) ওই ছাত্রীর  বাবা জিয়াউর রহমান জিয়া এই অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, তার মেয়ে বাগআঁচড়া সাতমাইল আলিম মহিলা মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী। শনিবার (২৭ এপ্রিল) তার মেয়েকে শিক্ষক কাছে নিয়ে অন্যান্য ছেলেমেয়েদের লিখতে দিয়ে শিক্ষক শরিফুল তার স্পর্শকাতর স্থানে হাত দেন। এর আগেও মেয়েটিকে ওই শিক্ষক কয়েকবার কু-প্রস্তাব দেন। মেয়েটি লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলেনি। এরপর তার আচরণ এতটাই বেপরোয়া হয়ে যায় যে, বাধ্য হয়ে সে বিষয়টি বাড়িতে জানায়। এ ব্যাপারে স্কুলের ম্যানেজিং কমিটি বিচারের আশ্বাস দিলেও গত চার দিনে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
মাদরাসাছাত্রী বলে, শরিফুল স্যার আমাকে মারার উদ্দেশ্যে কয়েকবার জামার পিছন দিয়ে গায়ে হাত দিয়েছে এবং কুরুচিপূর্ণ কথা বলেছে। বিষয়টি মাদরাসার ম্যাডাম শাহনাজ দেখে আমাকে ডাকলে আমি সব ঘটনা তাকে খুলে বলি। আমাকে ওই স্যার অনেক বার জামার পিছন দিয়ে হাত দিয়েছে। আর উনি আমার সাথে যেভাবে কথা বলতো তাতে অনেকেই আমাকে ওই স্যারকে নিয়ে সন্দেহ করতো। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক শরিফুল ইসলাম বলেন, সামান্য একটি দুর্ঘটনা ঘটেছে। এ নিয়ে ম্যানেজিং কমিটি স্কুলে বসে মীমাংসার দায়িত্ব নিয়েছেন।
মাদরাসার প্রিন্সিপাল মহসিন হোসেন বলেন, এ ঘটনার দায়িত্ব ম্যানেজিং কমিটি নিয়েছে। কমিটি বসে বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে ঘটনার সত্যতা পাওয়ায় শিক্ষক শরিফুলকে বরখাস্ত করা হয়েছে এবং শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলকে বিষয়টি অবহিত করা হয়েছে।
এ ঘটনা সম্পর্কে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল বলেন, আমি প্রিন্সিপালের কাছে শুনেছি শরিফুল নামে এক শিক্ষক একটি মেয়েকে উত্ত্যক্ত করেছেন। বিষয়টি তারা মীমাংসার দায়িত্ব নিয়েছেন এবং ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছেন। তবে এ ধরনের শিক্ষক শিক্ষাপ্রতিষ্ঠানে না থাকা ভালো।
মাদরাসার সভাপতি এয়াকুব বিশ্বাস বলেন, এ ঘটনায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিষয়টি শিক্ষা অফিসার, এলাকার চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..