× Banner
সর্বশেষ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ র‍্যাবের অভিযানে ১০৪৩ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকসহ আটক ৩ বিএনপি সারাদেশে ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে – প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

যশোরের শার্শায় ভোরের পাখি সংগঠনের আয়োজনে প্রবীন সমাবেশ ও ঈদ পূণর্মিলনী

Kishori
হালনাগাদ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ  “প্রবীনরাই পারে নবীনদের সঠিক ও সত্য পথ দেখাতে” এই স্লোগানে শার্শায় আর্ত-মানবতার সেবায় স্বেচ্ছাসেবী সংগঠন ভোরের পাখির আয়োজনে প্রবীন সমাবেশ ও  ঈদ-পূনর্মিলনী-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় শার্শা উপজেলা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত ভোরের পাখি সংগঠনের সভাপতি মেহেদি হাসানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৮৫ যশোর-১,শার্শা আসনের সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। এসময় সংগঠনের সকলের সম্মতিক্রমে সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিনকে ভোরের পাখি সংগঠনের উপদেষ্টা নির্বাচিত করা হয়।
আর্ত-মানবতার সেবায় স্বেচ্ছাসেবক সংগঠন ভোরের পাখির সহযোগিতায় শরীর ও মনকে সুস্থ্য রাখতে প্রভাতে হাটা-চলা, ব্যায়াম, প্রবীনদের প্রীতি ফুটবল ম্যাচ, প্রবীন সম্মাননা প্রদান, পরিপোষক (বয়স্ক) ভাতা প্রদান, প্রবীন সহায়ক উপকরণ বিতরণ, বিনোদনমূলক খেলাধূলাসহ সকল মানব সেবায় সবার পাশে থাকার অঙ্গীকার সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন, ভোরের পাখি সংগঠনের উপদেষ্টা মফিজুর রহমান, নাসির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান, যুগ্ন সাধারন সম্পাদক এম এম আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সুমন, কোষাধ্যক্ষ বেল্লাল হোসেন, দপ্তর সম্পাদক বদিউজ্জামান খাঁন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহিরুল ইসলাম মিলন, সদস্য ফারুক হোসেন ফরহাদ, রফিকুল ইসলাম, ফেরদৌস চৌধুরী রাজু, মোতালেব মল্লিক, বাবলুর রহমান।
উক্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, এডভ্যোকেট, সুশীল সমাজের নেতৃবৃন্দ।
ভোরের পাখি সংগঠনের প্রবীন সমাবেশ ও ঈদ-পূনর্মিলনী সমাবেশে আলোচনা শেষে সংগঠনের লোগো উন্মোচন করা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..