× Banner
সর্বশেষ
আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল মাদারীপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবাণির পশুরহাট, মলম পার্টির দৌড়াত্ম ঠেকাতে তৎপর পুলিশ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫: শোকের মাতম নওগাঁর মান্দায়, নিহতদের মধ্যে ৯ জন একই গ্রামের ইয়াবার সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন, পরে শ্বাসরোধে হত্যা- বেনাপোলে ইউনুস হত্যা মামলায় এবার সোহেল রানা আটক কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী খাস জমি দখলমুক্ত করে শিশু-কিশোরদের খেলার জন্য উন্মুক্ত করলেন ভূমি কর্মকর্তা পীর সাহেবকে হত্যা চেষ্টার অভিযোগে কাকন শেখের গ্রেফতারের দাবিতে মধুখালীতে মানববন্ধন সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

আগৈলঝাড়ায় বিদ্যালয়ে যাওয়ার একমাত্র সড়কের বেহাল দশা

Kishori
হালনাগাদ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যালয়ে যাওয়ার একটি সড়ক সংস্কার না হওয়ায় ভোগান্তি চরমে। খানা খন্দে এখন বেহাল দশায় পরিনত হয়েছে সড়কটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব সুজনকাঠি মসজিদ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার একমাত্র সড়ক এটি। ইটের সলিং দেয়া রাস্তাটির দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় মাঝে মধ্যে ইট উঠে গিয়ে বড় বড় খানা খন্দে পরিনত হয়েছে। রাস্তাটিতে যাতায়াতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীসহ এলাকার সাধারন জনগনের ভোগান্তির যেন শেষ নেই। সড়কটির বিভিন্ন স্থানে খানা খন্দ হয়ে গর্তে বৃষ্টির পানি জমে থাকায় রিক্সা, ভ্যানসহ এলাকার লোকজনের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইটের সলিং সড়কটির চলা চলের অনুপযোগী হয়ে পড়ায় এবং এলাকার মুসুল্লিদের মসজিদে যেতে সমস্যা, বিদ্যালয়ে শিক্ষার্থীদের যেতে সমস্যা, ভ্যান, রিক্সা চলাচল করতে না পারায় অসুস্থ বা গর্ভবতী রোগী নিয়ে হাসপাতালে যেতে খুবই সমস্যা হয় বলে জানান। এলাকাবাসীর দাবী অনতিবিলম্বে সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করে ব্যবস্থা নিতে।


এ ক্যটাগরির আরো খবর..