× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫: শোকের মাতম নওগাঁর মান্দায়, নিহতদের মধ্যে ৯ জন একই গ্রামের

ACP
হালনাগাদ: সোমবার, ২৫ মে, ২০২৬
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫: শোকের মাতম নওগাঁর মান্দায়, নিহতদের মধ্যে ৯ জন একই গ্রামের

টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানা এলাকায় রডবোঝাই ট্রাক উল্টে যে ভয়াবহ ও হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা ঘটেছে, তাতে স্তব্ধ হয়ে পড়েছে নওগাঁর মান্দা উপজেলা।
আজ সোমবার (২৫ মে, ২০২৬) ভোরে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, যারা মান্দা উপজেলার বাসিন্দা। এছাড়া আহত ৮ জনের মধ্যে ৬ জনই এই উপজেলার বিভিন্ন গ্রামের সন্তান। ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরার পথে এমন নির্মম পরিণতিতে পরিবারগুলোতে এখন চলছে কান্নার রোল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর অনুমান ৪:১৫ ঘটিকায় টাঙ্গাইল জেলার যমুনা সেতু পূর্ব থানাধীন যোগারচর ১৮নং ব্রিজের পাশে উত্তরবঙ্গগামী একটি রডবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১২-৫৪৭১) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে উল্টে যায়। ট্রাকে থাকা ঈদগামী যাত্রীরা ভারী লোহার রডের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।
মান্দার নিহত ও আহতদের তালিকা
পুলিশের প্রাথমিক সুরতহাল ও পরিচয় শনাক্তকরণ প্রক্রিয়া থেকে জানা গেছে, নিহত ১৫ জনের মধ্যে মান্দা উপজেলার ১৫ জন এবং একই গ্রামের ৭জন।
দুর্ঘটনার খবর মান্দা উপজেলায় পৌঁছানোর পর থেকেই স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাতাস। ঈদের ঠিক আগ মুহূর্তে প্রিয়জনদের এমন মৃত্যু ও গুরুতর আহত হওয়ার খবর কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় পরিবারগুলোর মাঝে চরম উদ্বেগ কাজ করছে।


এ ক্যটাগরির আরো খবর..