× Banner
সর্বশেষ
এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা

ACP
হালনাগাদ: সোমবার, ২৫ মে, ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহত

ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের একই পরিবারের চারজনসহ ৫ জন নিহতের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন।

সোমবার বিকেলে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের নিহত ৪ জনের বাড়ি যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব।

শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে গভীর সমবেদনা জানান তিনি। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসের মাধ্যমে নিহতদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় আর্থিক সহায়তা। পরে সৈদারবালি গ্রামের শাহজাহান মাতুব্বরের ছেলে অ্যাম্বুলেন্স চালক কাওছার মাতুব্বরের পরিবারকেও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এর আগে, মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের হাজী মোহাম্মদ ওয়াহেদ মোল্লার মেজছেলে আলমগীর মোল্লা দুইমাস আগে প্যারালাইজড-এ আক্রান্ত হলে চিকিৎসা শেষে বাড়ি আনা হয় তাকে। রোববার সকালে আলমগীর অসুস্থ হয়ে পড়লে ডাক্তার দেখানোর জন্য প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেয়া হয়।

পরে অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সযোগে ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা করেন পরিবারের ৪ সদস্য। পথিমধ্যে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় পৌঁছালে ঢাকাগামী বিআরটিসি পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান আলমগীর মোল্লা, তার স্ত্রী খুশি বেগম, বড়ভাই জাহাঙ্গীর মোল্লা ও ভাবি বেলী বেগমসহ অ্যাম্বুলেন্স চালক কাওসার মাতুব্বর।


এ ক্যটাগরির আরো খবর..