× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

‘যদি গণেশ পুজো আর ইদ একসঙ্গে পালন করেন, আমরা কেন নয়!’

admin
হালনাগাদ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০১৭

প্রতিবেশী ডেস্ক: আজ শনিবার ইদ। বিশ্ব জুড়ে পালিত হচ্ছে ইদ-উল-আজহা। অন্যদিকে, গণেশ পুজোর রেশ কাটেনি এখনও। আর এই দুয়ের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন কাজল। আর মানুষের হৃদয় জয় করে নিয়েছেন তিনি। হিন্দু আর মুসলিমদের দুটি অনুষ্ঠানকে কার্যত মিলিয়ে দিয়েছেন তিনি। অভিনেত্রীর সেই ভাবনাকেই বাহবা দিচ্ছেন তাঁর ভক্তরা।

একটি ট্যুইটে কাজল লিখেছেন, ‘যদি আমাদের ভগবানেরাই গণেশ পুজো আর ইদ একসঙ্গে পালন করেন, তাহলে আমরা কেন পারব না! সবাইকে আশীর্বাদ। ‘ অনেকেই প্রশংসা করেছেন এই বক্তব্যের। আবার সমালোচকেরও অভাব নেই।

কেউ মন্তব্য করেছেন, ‘সুন্দর বক্তব্য। এটাই তো মানবিকতা। ‘ কেউ আবার সাবধানবানী দিয়েছেন কাজলকে। বলেছেন, ‘শেষবারের মত আপনাকে বলছি, এসব বন্ধ করুন। ‘ আলি ইমরান নামে ওই ব্যক্তির মন্তব্যকেও আক্রমণ করেছেন অনেকে।

বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী কাজলকে সম্প্রতি দেখা গিয়েছে তামিল ছবি ‘পাত্তাধারী ২’-তে। সেখানে তাঁর সহ-অভিনেতা ধনুষ। ‘লালকর’ নামে হিন্দিতে মুক্তি পাচ্ছে সুপারস্টার রজনীকান্তের মেয়ে সৌন্দর্য্য রজনীকান্ত পরিচালিত এই ছবি। বলিউডে তাঁকে শেষ দেখা গিয়েছে শাহরুখ খানের সঙ্গে ‘দিলওয়ালে’ ছবিতে। এরপর তাঁর হাতে কি কাজ রয়েছে, সেকথা এখনও জানাননি তিনি।


এ ক্যটাগরির আরো খবর..