× Banner
সর্বশেষ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর সমাজকল্যান মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, নারী-শিশু উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী লাকড়ির ভিতরে লুকিয়ে থাকা বিষধর সাপের কামরে প্রাণ গেল গৃহবধুর স্থল নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত; কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বান পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার বিজিবি’র অভিযানে ৩০৭ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

পিআইডি

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান

নিউইয়র্ক, ৬ জুলাই ২০২৬:  স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষী ও পুলিশ সদস্যদের অধিকতর মোতায়েন, বাংলাদেশি কর্মকর্তাদের জন্য আরও নেতৃত্বস্থানীয় পদে নিয়োগ এবং বিশেষায়িত পুলিশ ইউনিট পাঠানোর ক্ষেত্রে জোরালো জাতিসংঘ সমর্থনের আহ্বান জানিয়েছেন। আজ নিউইয়র্কে জাতিসংঘের দুই জন আন্ডার-সেক্রেটারি-জেনারেলের সঙ্গে পৃথক বৈঠকে তিনি বাংলাদেশের দীর্ঘদিনের শান্তিরক্ষা অবদান, পেশাগত সক্ষমতা এবং ভবিষ্যৎ প্রস্তুতির কথা তুলে ধরে এ আহ্বান জানান।

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল জ্যঁ-পিয়েরে ল্যাক্রোয়ার সঙ্গে বৈঠকে তিনি পিসকিপিং ক্যাপাবিলিটি রেডিনেস সিস্টেমের আওতায় বাংলাদেশের একটি ফর্মড পুলিশ ইউনিটকে (এফপিইউ) র‌্যাপিড ডিপ্লয়ম্যান্ট লেভেল এ উন্নীত করণ, আরও বেশি সংখ্যক বাংলাদেশি অফিসারদের মোতায়েন এবং বর্তমান বা ভবিষ্যৎ শান্তিরক্ষা মিশনে একটি বাংলাদেশি এফপিইউ বিবেচনার অনুরোধ জানান। একই সঙ্গে তিনি জাতিসংঘ সদর দপ্তর ও ফিল্ড মিশনে বাংলাদেশি কর্মকর্তাদের জন্য আরও নেতৃত্বস্থানীয় ও পেশাগত পদে নিয়োগের আহ্বান জানান।

আন্ডার-সেক্রেটারি-জেনারেল জ্যঁ-পিয়েরে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ধারাবাহিক অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং প্রশিক্ষিত ও দক্ষ পুলিশ সদস্য পাঠাতে বাংলাদেশের প্রস্তুতিকে স্বাগত জানান। তিনি বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের সক্রিয় ও গঠনমূলক ভূমিকারও প্রশংসা করেন।

পৃথক বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রী  জাতিসংঘের অপারেশনাল সাপোর্টবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল অতুল খারের সঙ্গে হাইতিতে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট মোতায়েন, সরঞ্জাম, পরিবহন, রি-ইম্বার্সমেন্ট, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং নারী শান্তিরক্ষীদের জন্য সহায়ক অবকাঠামো এবং লজিস্টিক সহায়তা নিয়ে আলোচনা করেন।

অতুল খারে বাংলাদেশি শান্তিরক্ষা মিশনের জন্য প্রয়োজনীয় অপারেশনাল সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি শান্তি প্রতিষ্ঠা ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানেরও ভূয়সী প্রশংসা করেন।


এ ক্যটাগরির আরো খবর..