× Banner
সর্বশেষ
মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী

ময়েশ্চারাইজ ত্বক পাবার কিছু ঘরোয়া উপায়

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: শীতের সময়ে ত্বকের যত্ন নেওয়ার প্রয়োজন হয়। ত্বকের সঠিক যত্ন নিলে এ সময়েও ত্বকের নিস্তেজ ও শুষ্কভাব দূর হবে এবং ত্বক থাকবে স্বাস্থ্যকর, উজ্জ্বল ও কোমল।

শীতে ত্বকের কোমল ভাব বজায় রাখার জন্য বাজারে নানা ধরনের ময়েশ্চারাইজ ক্রিম ও লোশন পাওয়া যায়। তবে এগুলোতে কেমিক্যালের ঝুঁকিও থাকে। তাই ঘরোয়া উপায়েই শীতে ত্বকে নিয়ে আসতে পারেন কোমল ভাব। জেনে নিন ময়েশ্চারাইজ ত্বক পাবার কিছু ঘরোয়া উপায়।

* মধু ও ডিমের কুসুম শুষ্ক ত্বকের জন্য দারুণ উপযোগী। মধু ও ডিমের মিশ্রণ ত্বককে নরম ও মসৃণ করে তোলে। একইসঙ্গে ময়েশ্চারাইজও করে।

* শুষ্ক ত্বকের জন্য নারকেল তেল সবসময়ই উপযোগী। সব ধরনের ত্বকে নারকেল তেল ব্যবহার করা যেতে পারে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

* দুই চা চামচ দুধের মধ্যে দুই চা চামচ মধু মিশিয়ে সেই মিশ্রণ মুখে মেখে রাখুন। কিছুক্ষণ রেখে তা ধুয়ে ফেলুন।

* শুষ্ক ত্বকের সমস্যা মেটাতে অ্যালোভেরার সঙ্গে দুধ মিশিয়ে মাখলে দারুণ ফল পাওয়া যায়। দুটিকে মিশিয়ে মুখে মেখে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

* কলা ও দই দুটোই যেকোনো ত্বকের জন্য ভালো। শুষ্ক ত্বকের ক্ষেত্রে দুটিকে আরো বেশি করে ব্যবহার করা উচিত। অর্ধেক পাকা কলা কয়েক চামচ টক দইয়ের সঙ্গে মিশিয়ে মুখে মাখুন। মিনিট ২০ রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

তথ্যসূত্র: ওয়ান ইন্ডিয়া


এ ক্যটাগরির আরো খবর..