× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

বিনোদন ডেস্ক

ময়মনসিংহে ‘ইউরোপিয়ান পার্ক’ করলেন কণ্ঠশিল্পী সালমা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
salma

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় প্রায় ছয় একর জায়গাজুড়ে ‘ইউরোপিয়ান পার্ক’ গড়ে তুলেছেন কণ্ঠশিল্পী সালমা। পার্কে হোটেল-রেস্তোরাঁয় শিশু-কিশোরসহ সব বয়সি মানুষের বিনোদনের জন্য নিত্যনতুন বিষয় যোগ করা হয়েছে।

সোমবার বিকালে উপজেলার জুগলী ইউনিয়নের তালতলা গ্রামে ইউরোপিয়ান পার্কের উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগ প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং।

ক্লোজআপ ওয়ান তারকা সালমা নিজ অর্থায়নে ওই পার্কটি নির্মাণ করেন।

অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান কণ্ঠশিল্পী সালমা ও তার স্বামী অ্যাডভোকেট সানাউল্লাহ নূরে সাগর।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম, হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া বেগমসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কণ্ঠশিল্পী সালমার উদ্যোগে বিনোদন পিয়াসীদের জন্য এখন থেকে এই পার্ক উন্মুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, সালমার শ্বশুরবাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়।


এ ক্যটাগরির আরো খবর..