মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য খাতে অবদানের জন্য নির্বাচিত ১৭ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ‘জাতীয় মৎস্য পুরস্কার, ২০১৯’ প্রদান করেন।
এর আগে বুধবার (১৭ জুলাই) থেকে দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ শুরু হয়েছে। সপ্তাহটি চলবে ২৩ জুলাই পর্যন্ত।
এ বছরের জাতীয় মৎস্য সপ্তাহের স্লোগান ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।





