প্রবল স্রোতে পদ্মায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দ্বিগুণ সময় লাগাছে পারাপারে। ফলে পদ্মার দুই পাড়ে আটকে আছে কয়েকশ যাত্রীবাহী যানবাহন।
আজ বৃহস্পতিবার সকালে ঘাটে আটকে থাকা যানবাহনের পরিমাণ আরও বেড়েছে। বিআইডাব্লিউটিসির আরিচা ঘাট ব্যবস্থাপক সালাহ উদ্দিন জানান, পদ্মায় প্রবল স্রোতের কারণে নৌরুটের সবগুলো ফেরি চলাচল করতে পারছে না। কয়েকটি ফেরি স্রোতের প্রতিকূলে চলতে গিয়ে ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছে। যানবাহনে চাপ বেশি থাকায় সাধারণত জরুরি ছাড়া সাধারণ ট্রাক পারাপার বন্ধ রাখা হয়েছে।