মৌলভীবাজার কৃষি ব্যাংকে ডাকাতি

সিলেট প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিকিউরিটি গার্ডসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন, সিকিউরিটি গার্ড মুজাহিদ আহমদ (২৬), মনসুর মিয়া (২৭) ও শফিক মিয়া (৩৩)। তাদের বাড়ি মৌলভীবাজার সদরে বলে পুলিশ জানায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ সালেক জানান, রাত ১০টার দিকে ব্যাংক ম্যানেজার ফোন করে জানান, ব্যাংকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ডাকাতরা ভল্টের তালা কেটে নগদ ৬ লাখ ১৬ হাজার ১১০ টাকা নিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিকিউরিটি গার্ডসহ তিন জনকে আটক করে।
এ ব্যাপারে ব্যাংক ম্যানেজার নাজমুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।