মোরেলগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ, উৎসবমুখর ও দলের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৪ টায় পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ-শরণখোলা আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ। সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম মনিরুল হক তালুকদার।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক ও জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মাহফিজুর রহমান।

বর্ধিত সভায় পৌর এলাকায় নির্বাচন পরিচালনার জন্য এসএম মনিরুল হক তালুকদারকে আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।