বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
ব্রেকিং নিউজ
ঝিনাইদহের ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজে নবীন বরণফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ইস্কাপ সিরাপ ও ইয়াবা জব্দমানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রীসপ্তাহজুড়ে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধগাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেডে শ্রমিক ছত্রভঙ্গনওগাঁয় তথ্য অধিকার বিষয়ক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিতআজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসবকাগজপুকুর-কাগমারিতে তৃতীয় দিনেও ইমদাদুল হক ইমদাদের গণসংযোগডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯, উদ্ধার অস্ত্র-মাদকআজ ১৫ অক্টোবর বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

৫ টা প্রেমিক রাখা মেয়েদের ব্যক্তিগত ব্যাপার, বয়ফ্রেন্ড চড় মারার কে -নেহা

৫ টা প্রেমিক রাখা মেয়েদের ব্যক্তিগত ব্যাপার, বয়ফ্রেন্ড চড় মারার কে -নেহা

মেয়েরা একসাথে ৫ টা, ৭ টা বয়ফ্রেন্ড রাখবে কিনা এটা তার ব্যক্তিগত ব্যাপার, তাই বলে বয়ফ্রেন্ড চড় মারার কে? এমনই মন্তব্য করলেন বলিউড এক্টরেস নেহা ধুপিয়া।

বিষয়টা অনেকেই জেনে গিয়েছেন ইতিমধ্যেই। অতি সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে আসে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি জনপ্রিয় রিয়েলিটি শো ‘রোডিস’ এর আগামী সিজনের নির্বাচন পর্বের। সেখানে দেখা গিয়েছে এক ব্যক্তির ওপর চোটপাট করছেন তিনি। ওই ব্যক্তির ‘অপরাধ’ তাঁর গার্লফ্রেন্ড তার সঙ্গে সম্পর্কে থাকাকালীন অন্য আরও ৫ জনের সঙ্গে সম্পর্ক রাখায় তাকে চড় মারেন তিনি।

এই কথাটা সর্বসমক্ষেই জানায় ওই ব্যক্তি। এরপরেই রণংদেহী মূর্তি ধারন করেন নেহা ধুপিয়া। চিৎকার করে ওই ব্যক্তিকে তিনি জানিয়ে দেন, মেয়েটি পাঁচজনের সঙ্গে সম্পর্কে থাকতেই পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ওই ব্যক্তির কোনও অধিকার নেই তার গার্লফ্রেন্ডকে মারার।

বিষয়টা প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় ওঠে নেটদুনিয়ায়। সেই সঙ্গে আরও একটি পুরোনো ভিডিও এই সময় ট্রেন্ডিং হতে শুরু করে। সেখানে দেখা যাচ্ছে, রোডিসের অডিশনে একটি মেয়ে জানাচ্ছে, তাঁর চার প্রাক্তনকে সে চড় মেরেছিল। সেই সময় হাসিমুখে তাঁকে সমর্থন করেন নেহা। অন্যান্য বিচারকরাও মেয়েটিকে প্রশ্ন করে চড় মেরে কেমন লেগেছিল তার।

এই ভিডিও প্রকাশ্যে আসতেই আরও বেশি আক্রমণের মুখে পড়েছেন অভিনেত্রী। কোনও মেয়ে কোনও ছেলেকে চড় মারলে সেটা ‘নারীবাদ’, কিন্তু এই একই কাজ কোনও ছেলে করলে সেটা অপরাধ। নেহার এই মানসিকতার জন্যই জোরদার সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।