গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডায়রিয়ায় আক্রান্ত দেড় হাজার

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডায়রিয়ায় আক্রান্ত দেড় হাজার

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত ১ হাজার ৫০৭ জন এবং ৬৭০ জন শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ।

তথ্যে আরও জানায়, গত বছরের ১ নভেম্বর থেকে ১৪ মার্চ পর্যন্ত ১ লাখ ৯ হাজার ৩৪৫ রোগী শ্বাসকষ্টের চিকিত্সা নিয়েছেন এবং ২২ জন মারা গেছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত ১ হাজার ৫০৭ জন এবং জন্ডিস, চোখের সমস্যা, চর্মরোগ ও জ্বরসহ অন্যান্য রোগে ১ হাজার ২১৫ জন চিকিৎসা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত বছরের ১ নভেম্বর থেকে ১৪ মার্চ পর্যন্ত মোট ৬ লাখ ১৮ হাজার ৫৪০ জন ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে ৬১ জন মারা গেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।