× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত কে বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কমলগঞ্জে ওয়ারেন্টভুক্ত ডাকাতি মামলার পলাতক আসামী গ্রেফতার

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৪ মার্চ, ২০২০
পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা ৭টায় কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের আমতলা বাজার থেকে ইয়াকুব বিময়া (৪০) কে গ্রেফতার করা হয়।  শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ২০১৯ সালের জুলাই মাসে শমশেরনগর চা বাগানের খ্রিস্টান সদস্যদের মিশন এলাকার বাড়িতে দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়। সে মামলায় ধৃত আসামীর আদালতে দেওয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিতে ইয়াকুবের নাম আসে। ঘটনার পর থেকে ইয়াকুব পলাতক ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনজীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শরীফপুর ইউনিয়নের আমতলা বাজার থেকে পলাতক ডাকাত ইয়াকুবকে গ্রেফতার করে। উপ-পরিদর্শক আনজীর হোসেন বলেন, ডাকাতির পর প্রথমাবস্থায় যে সকল ডাকাতকে গ্রেফতার করা হয় সে সকল ডাকাত সদস্য আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধীতে ঘটনার সময় ইয়াকুব মিয়ার সংশ্লিষ্টতার কথা জানায়। সে ঘটনার পর থেকে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হবে বলেও তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..