মেহের আমজাদ, মেহেরপুর (১০-০৯-১৬): মেহেরপুর শহরের বিভিন্ন মার্কেট পরিদর্শন করলেন পুলিশ সুপার আনিছুর রহমান। গতকাল শনিবার রাত ৮ টার দিকে পরিদর্শনে যান তিনি। এ সময় তিনি বাজরের বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলেন। ঈদের বাজারে কোন ব্যবসায়ী নীরব চাঁদাবাজির স্বীকার হচ্ছেন কিনা সে বিষয়ে খাঁজ-খবর নেন।
এ সময় পুলিশ সুপার ব্যবসায়ী নেতাদের বলেন, আপনারা নির্বিঘেœ ব্যবসা করে যাবেন এবং কোন সমস্যা হলেই পুলিশকে জানাবেন। স্বাচ্ছন্দে ব্যবসা করার জন্য প্রশাসনের পক্ষ থেকে যা যা করা দরকার সেটা করা হবে। কোন অন্যায়ের কাছে আপনারা মাথানত করবেন না।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, সহকারি পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরি, ওসি (তদন্ত) মেহেদী হাসান,ডিবির ওসি জালালউদ্দীন, মেহেরপুর ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।





