মেহের আমজাদ, মেহেরপুর (১০-০৯-১৬)ঃ আন্তর্জাতিক সেমিনারে অংশ গ্রহন করতে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন জার্মান গেলেন । ইন্টার ন্যাশনাল প্যানেল অব পার্লমেন্টস অব ফ্রিডম অন রিলিজ এন্ড বিলিভ (আইপিপিএফওআরবি) নামের একটি সংগঠনের আমন্ত্রনে ৪দিন ব্যাপী আন্তর্জাতিক সেমিনারে অংশ গ্রহন করবেন তিনি।
শনিবার রাত ৯টার সময় সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আবুধাবির একটি বিমানে প্রথমে আবুধাবি যাবেন এবং সেখানে কয়েকঘন্টা যাত্রা বিরতি দিয়ে অন্য একটি বিমানে জার্মানির বার্লিনে যাবেন । জার্মানির বার্লিনে একটি আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে ওই সেমিনারের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জার্মান চ্যান্সেলর এনজেলা মার্টিন উপস্থিত থাকবেন ।
এ সেমিনার ১১সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে । সেমিনারে ৫০টি দেশের সংসদ সদস্য, শিক্ষাবিদ ও সাংবাদিকরা অংশ গ্রহন করবেন । উল্লেখ্য ৪দিনব্যাপী ওই সেমিনারে বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য হিসাবে অধ্যাপক ফরহাদ হোসেন অংশ গ্রহন করবেন ।




