মেহেরপুর মজিবনগরে খ্রীষ্টিয় আনন্দ মেলা উদ্বোধন

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: গতকাল শনিবার দপুরে মজিবনগর বল্লবপুর ইম্মানূয়েল চার্চ-এর উদ্যোগে স্কুল মাঠে খ্রীষ্টের জন্ম উৎসব উপলক্ষে খ্রীষ্টিয় আনন্দ মেলা উদ্বোধন করা হয়। রেভা. ডবলিয়ন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস ও সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন প্রমূখ। মেলার সার্বিক পরিচালনায় ছিলেন, মি. লুক হরেন্দ্র বিশ্বাস (রিঠু) ও মি. পল  মজুমদার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।